বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ বুধবার দুলুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে ইতোমধ্যে ৩০০ বাসে এবং ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবরহন এবং ট্রেনে শুধুমাত্র নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।
বুধবার রাত ১০টায় আরো একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এসকল নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও তিন বেলা খাবারের সকল ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান।
দীর্ঘদিন প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারা দেশ থেকেই নেতাকর্মীরা এভাবেই ঢাকায় সমবেত হয়েছেন।