বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল নেতৃত্বে ২০ হাজার নেতকর্মী ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় গেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে ট্রেন,বাস ও ব্যক্তিগত গাড়িতে করে রওনা হয়েছেন জেলাসহ ৯ উপজেলার নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরসহ জেলার ৮টি উপজেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।