নরসিংদীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী শহরের সদর উপজেলা মোড়ে তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সন্ধ্যায় রিপন তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল চেম্বার ঘেরাও করে তাকে আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে মাধবদী থানায় হত্যা মামলা রয়েছে।