ফতুল্লায় লঞ্চের ধাক্কা, বুড়িগঙ্গায় ২ শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহি একটি বাল্কহেডের দুই জন শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার  ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

পাগলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আকিবুল ইসলাম জানান, বালু ভর্তি একটি বাল্কহেড সামান্য কিছু অংশ উপড়ে ভাসমান রেখে মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। 

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন নামে একটি লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়। তখন বাল্কহেড থেকে দুইজন শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে  নিঁখোজ হন। নিখোঁজদের উদ্ধারে পাগলা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।