পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বপন কুমার বলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি নামক স্থান থেকে কলোনি বাজার পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় তারা স্বপন কুমার বল কালুর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাবি জানান ।
গত ২২ ডিসেম্বর রাত অনুমান দেড়টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি নামক স্থানের স্বপন কুমার বল এর মুদি দোকানে অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রবেশ করে ইট দিয়ে তার মাথা থেতলে দেয়ে তাকে গুরুতর আহত করে তার দোকান থেকে টাকা পয়শা ও মালামাল লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। এর পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরন করেন স্বপন কুমার বল।