কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ নামে এক যুবত নিহত হয়েছেন। দেশটির আল খোর নামক এলাকায় ২৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন শরীফ (৩৪) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্দী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন সবার বড়।
কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন গণমাধ্যমকে বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিলেন। এ সময় তিনি রাস্তা পার হতে গেলে একটি ল্যান্ড ক্রুজার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।