ইউসিটিসিতে এমবিএ ১৫ ও ১৬তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

এমবিএ ১৫ ও ১৬তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে এমবিএ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)। নগরীর বহদ্দারহাটস্থ ইউসিটিসি ক্যাম্পাসে স্কুল অব বিজনেস  এর এমবিএ অ্যাসোসিয়েশন  উদ্যোগে ‘গইঅ ঋধৎববিষষ’ শিরোনামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা জনাব মো. ওসমান। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্টার সালাউদ্দিন আহমেদ, কন্ট্রোলার অব এক্সামিনেশনস ড. মোহাম্মদ নূরুল আবসার, অ্যাসোসিয়েট প্রফেসর ও ডেপুটি রেজিস্টার মো. আবু জাবেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের হেড ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সাকিল আহমেদ, নবনিযুক্ত অ্যাসোসিয়েট প্রফেসর ও হেড ড. মো. আবু জাহিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাকেরা বেগম এবং ফ্যাকাল্টি মেম্বার তমিনা শারমিন ও নাফিসা তাসনিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার, কর্পোরেট অফিসার ইসমাইল বিন আজিজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আরিফুল হক ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফুল আলম, সুদর্শন দাস, মানি শংকর, মো. নাজিমউদ্দিন নয়ন, সুজন দাশ, সৃতি শর্মা ও জোবায়ের তারেকসহ অন্যান্য সদস্যরা।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ডিব্ব চক্রবর্তী ও মো. ইয়াসিন অনুভূতিপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এমবিএ প্রোগ্রামের বিভিন্ন পর্বের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।