চট্টগ্রাম

বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রাম

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালি এলাকায় চাম্বল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় স্বজন হারানো পরিবারগুলোর প্রত্যেককে ১৫ হাজার টাকা এবং বন্যায় গৃহহীন পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা জানান, শুধু দুর্যোগকালেই নয়, ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার এই ধারা অব্যাহত রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, চট্টগ্রাম।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ লিপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আহমেদ সোবাহান।

অ্যলামনাই সদস্য নৌবাহিনী কর্মকর্তা জাকের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে অ্যলামনাই উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, অ্যলামনাই সদস্য ব্যাংকার মোহাম্মদ তাসনিম, অধ্যাপক গোলাম কিবরিয়া, স্থানীয় রেডক্রিসেন্ট সহকারী মোহাম্মদ বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আয়োজকরা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত