খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকাল সোয়া ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ চক্রবর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার মধুসূদন চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, রবিবার ভোরে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান আরোহী দেবাশীষ চক্রবর্তীসহ তালা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সোয়া ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দেবাশীষ চক্রবর্তী নিহত ও মোটরসাইকেলচালক আতিয়ার রহমান গুরুতর আহত হন।