সিনেমায় দেখা না গেলেও বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে বছরজুড়েই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চিত্রনায়িকা মিাষ্টি মিষ্টি জান্নাত। বিশেষ করে শাকিব খানকে জড়িয়ে নানা মন্তব্য করে বেশ আলোচনায় থাকেন এই নায়িকা। তবে বছরের একদম শেষ প্রান্তে এসে এবার দিলেন তিনি নতুন খবর। বলিউড সিনেমাতে দেখা যাবে মিষ্টি জান্নাতকে।
গণমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, আমি মোট চারটি সিনেমাতে সাইন করেছি। ২ জানুয়ারি থেকে আবারও শুটিং শুরু হবে। আমি কোনো সিনেমার নাম বলব না। তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন।
এ অভিনেত্রী আরও বলেন, নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটি কাজ আসছে। সেটা হলো, আমি একটি বলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।