ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমের ছোট ভাই ও ছাত্রদলের সাবেক নেতা মো. মাইনুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর আনুমানিক সকাল ৫টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, এক বছর আগে তার বড় ভাই ভোলা পৌরসভার সাবেক কমিশনার মঞ্জুরুল আলম মৃত্যুবরণ করেন।
মাইনুল আলমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) বাদ মাগরিব ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।