এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ 

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা। 

এনসিপির ওই নেতা জানিয়েছেন, আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে।

এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। বিকেলেই এনসিপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে।