ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী–তালতলী–বরগুনা সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মশিউর রহমান আকন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত তিনি আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর কাছে তার মনোনয়নপত্র জমা দেন। মো. মশিউর রহমান আকন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এদিকে বরগুনা-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. অলি উল্লাহ, খেলাফত মজলিস থেকে মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মহিবুল্লাহ এবং জাতীয় পার্টি (জেপি) থেকে মো. জামাল হোসাইন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।