বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন শোকসন্তপ্ত পরিবার পরিজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, দলীয় কর্মী সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ মঙ্গলবার (৩০ ডসিম্বের) সংগঠনরে পক্ষ থকেে এক শোকর্বাতা দয়ো হয়।
উদীচীর নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ এমন এক অভিভাবককে হারিয়েছে, যিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই করে গেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে উদার গণতান্ত্রিক সমাজ নির্মাণ, নারীশিক্ষার প্রসার এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর উদ্যোগ ও ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গণতান্ত্রিক রূপান্তরে খালেদা জিয়ার ভূমিকা আপসহীন মন্তব্য করে উদীচীর সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ১৯৮০-এর দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিলেন। সবশেষ গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তাঁর নিরবচ্ছিন্ন লড়াই ও লৌহদৃঢ় অবস্থান ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রেরণা হিসেবে কাজ করে। দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন এ ভূমিকাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উদীচী নেতৃবৃন্দ খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।