মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র দেব (৬০)–কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার এসআই মো. শাহানুরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শ্যামল চন্দ্র দেব উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মোর্শেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শ্যামল চন্দ্র দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে ।