দীর্ঘ অসুস্থতার পর সবাইকে কাঁদিয়ে গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ছয়টায় মৃত্যুবরণ করেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের মতো সৌদি আরবেও বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হাজারো বিএনপি'র কর্মী সমর্থক ও সাধারণ প্রবাসীদের মাঝে।
বেগম জিয়ার এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র উদ্যোগে সংগঠনটি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের নেতৃত্বে নেতাকর্মীরা পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় কাবাঘরে ছুটে যান। সেখানে কাবাঘরে তাওয়াফ, সাফা মারওয়া সা'ঈ শেষ করে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা ও বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ওমরা পালন ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সৌদি আরব শাখা বিএনপি ও যুবদল,সেচ্ছাসেবক দল, শ্রমিক দল জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর ও বিপুল সংখ্যক প্রবাসীরা।
বেগম জিয়ারর জানাজায় অংশ নিতে অনেকে প্রবাসী বিএনপি কর্মী ছুটে গিয়েছেন বাংলাদেশে। এছাড়া কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করে বেগম জিয়ার জানাযায় অংশগ্রহণ নিয়েছেন।