রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক  যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ জানান, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ আসে ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলেত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরও জানান, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষানিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

শিপনের বাড়ি কুমিল্লায়। বর্তমানে হাজারীবাগ বড় মসজিদের বিপরীত পাশের গলিতে থাকত। তার বাবার নাম শাহআলম।