হবিগঞ্জের মাধবপুরে ডেভিল হান্ট অভিযানে বসু মিয়া নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার হরিশ্যামা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বসু মিয়া ওই গ্রামের বাসিন্দা ও আন্দিউড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ৭নম্বর ওয়ার্ডের মেম্বার।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, গ্রেপ্তার বসু মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলা ও ভাঙচুর মামলার এজাহারনামীয় আসামি। বসু মিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।