আজ নতুন বছরের প্রথম দিনেই মা হওয়ার খবর জানালেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।
সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করেন সালহা খানম নাদিয়া। ছবিটি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের সুখবরটি শেয়ার করেন তারা। ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।তবে কবে তিনি মা হয়েছেন পোস্টে তা উল্লেখ করেননি। কন্যার নাম জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’
২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।