অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও সালহা খানম জুটি হয়ে ‘প্রিয় কবিতা’, ‘ইচ্ছে দহন’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এবার এই জুটিকে দেখা যাবে ‘বর্ষা বিহনে’ নাটকে। হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী। পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে এশিয়ান টিভিতে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেওয়া হবে।
নাটকটিতে সজল-নাদিয়া ছাড়াও অভিনয় করেছন সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।
এতে অভিনয় প্রসঙ্গে সালহা খানম নাদিয়া বলেন, নাটকটির গল্প অসাধারণ। বেশ বিরতির পর সজল ভাইয়ের সঙ্গে কাজ করেছি। গল্প ও চরিত্র মিলে নাটকটি দর্শকের পছন্দ হবে বলে আশা করছি। নাটকটির আবহ সংগীত করেছেন ওয়ালিদ আহমেদ, চিত্রগ্রহণ হাসান জুয়েলের, কালার ও এডিটিং করেছেন যথাক্রমে আশিকুজ্জামান অপু ও সজিবুজ্জামান দীপু। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনে কাজ করেছেন নীল।
নাটকটির রচয়িতা রেজাউর রহমান রিজভী বলেনম, ‘বর্ষা বিহনে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো একটি পরিপূর্ণ পারিবারিক নাটক এটি। আশা করছি নাটকটি দর্শকে মন ভরাবে।
দুর্গাপুরে ভারতীয় নাগরিক আটক
মায়ের মৃত্যুর গুজবে ত্যক্ত-বিরক্ত ছেলে