দুমকি

বিএনপি নেতা জাকির হোসেন মঞ্জুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে পটুয়াখালী জেলা বিএনপি। গত ৩১ ডিসেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জাকির হোসেন মঞ্জু পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা।