টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। গত আসরের রানার্স আপ প্রোটিয়ারা শক্তিশালী দল নিয়েই পা রাখবে ভারতে। বছর দুই আগে যাদের কাছে ফাইনালটা হেরে শিরোপার খুব কাছে গিয়েও আক্ষেপে পুড়েছিল দক্ষিণ আফ্রিকা, এবার তাদের ঘর থেকেই শিরোপা জিতে ফেরার চ্যালেঞ্জ।
অধিনায়কের ভূমিকায় এইডেন মার্করামই থাকছেন। সবশেষ ভারত সফরে ৩-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজটায় মার্করামের নেতৃত্বেই খেলেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড : এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, টোনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ ও আনরিখ নরকিয়া।