চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ।
বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির খুরশিদ আলম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১ জন জেএসডির ফজলুর ইসলাম খান।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন বিএনপি জামায়াতের প্রার্থীসহ ১৩ জন।