ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এই ঘোষণা দেন তিনি।
এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের মো.খাদিমুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী,ঠাকুরগাঁও দুই আসনে মোট ৮ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহাম্মেদের মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় স্থগিত করা হয়।