জামালপুর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ইসলামী আন্দোলন প্রার্থীকে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনসারীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে আগামী ৬ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে তিনি হাতপাখা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ লঙ্ঘন করেছে। নির্ধারিত দিনে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।