অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধার সাদুল্লাপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরাণ লক্ষ্মীপুর এলাকায় একটি জানাজা শেষে বাড়ি ফেরার পথে নুরপুর আমেরতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি আব্দুল আলিম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর পরই রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়।