চট্টগ্রাম

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে ৪২ ভরি সোনা ছিনতাই!

চট্টগ্রাম নগরে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণের ব্যবসায়ির আনুমানিক ৪২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৪ জানুয়ারি) পাঁচলাইশ মডেল হিলভিউ ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, আন্দরকিল্লা মোড় থেকে ওই সোনা ব্যবসায়ীর গতিবিধি লক্ষ্য করে ছিনতাই চক্র। পরে পাঁচলাইশ মডেল হিলভিউ ২ নম্বর রোডে পৌঁছলে ‘ডিবি পুলিশ’পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর সঙ্গে থাকা ৪২ ভরি সোনা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর থেকে পাঁচলাইশ থানা পুলিশ অভিযানে মাঠে কাজ করছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই ব্যবসায়ীয় পরিচয় গোপন রাখা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সোনা ছিনতাইয়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মাঠে কাজ করছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে।