বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী বিএনপিতে

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের নিউমার্কেট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সব নেতা কর্মী বিএনপিতে যোগ দেয়।

যোগদানকৃত নেতাকর্মীরা হলেন- ফারহান ফুয়াদ তুহিন (প্রধান সমন্বয়ক ও মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা )। আরাফাত রহমান তালুকদার  (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক বৈষম বিরোধী আন্দোলন শেরপুর জেলা শাখা)। নাহিদ আহম্মেদ নিলয়(সমন্বয়ক ও সিনিয়র সংগঠক) মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা) আশিকুর রহমান আশিক( সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা ) সহ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেছেন। 

সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ মনোনীত প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা, শেরপুর থানা বিএনপির আহবায়ক হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল ।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের যে আন্দোলনটা ছিল সেটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন ছিলও এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানই পারবে। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।