জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ব্যালটবক্স জমার পর এ তথ্য জানায় নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ।
নির্বাচন কমিশন ড. জুলফিকার মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ,হল সংসদে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। এখনও ভোট গণনা শুরু হয়নি। আমরা সব কেন্দ্রের তথ্য নিয়ে ধারণা করছি কত শতাংশ ভোট পরেছে।’