ইউল্যাব ও ডিসিআইএমসিএইচ-এর মধ্যে সমঝোতা স্মারক

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউল্যাব, এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (ডিসিআইএমসিএইচ) এর মধ্যে সোমবার (০৫ জানুয়ারি)  ইউল্যাব ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা পরামর্শ, চিকিৎসা সুবিধা এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

সমঝোতা স্মারকে ডিসিআইএমসিএইচ-এর পক্ষে স্বাক্ষর করেন মো. হাদিউল করিম খান, হেড অব মার্কেটিং এবং ইউল্যাব এর পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি, ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিসিআইএমসিএইচ পক্ষে আরও উপস্থিত ছিলেন মো. মুসা আলী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ (করপোরেট মার্কেটিং) এবং মো. রইসুল ইসলাম, এক্সিকিউটিভ (করপোরেট মার্কেটিং) এবং ইউল্যাব-এর পক্ষে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), রেজিস্ট্রার, আসিফুর রহমান খান. ডেপুটি ডিরেক্টর এন্ড হেড অফ কমিউনিকেশন, মো. মাহমুদ হোসেন, ডেপুটি ডিরেক্টর, এসএও এবং ডা. আনিকা তাবাসসুম মেডিক্যাল অফিসার, এসএও।