বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার ৭ (জানুয়ারি) সকাল ৭টার দিকে এ কর্মসূচি শুরু হয়। 

জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন করা হয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শেষে কেক কর্তন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গাজী আলহাজ্ব মো. সাইদুর রহমান। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজকের এই আয়োজন শুধু একদিনের নয়, এটাকেই পুনর্ব্যক্ত করে আগামী একটি বছর আমরা আবার ভালোভাবে চলতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে চলতে হবে।  

সাংবাদিকরা হলো জাতির দর্পণ, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। পরবর্তীতে সেগুলো সমস্যার সমাধানের উদ্যোগ নেই। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের চিপ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. ফরিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এর প্রতিনিধি শাহবাজ খান সানি আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সমাজসেবক গন। 

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।