পরিত্যক্ত টয়লেট থেকে পিস্তল-গুলি-ককটেল উদ্ধার 

ফরিদপুরের সদরপুর উপজেলার পুরাতন সাব রেজিস্টার অফিসের একটা পরিত্যক্ত বাথরুম থেকে একটি রিভলবার এক রাউন্ড তাজা গুলি একটি ম্যাগাজিন ও ৪টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৬টার দিকে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। 

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলা পাশে পুরাতন সাব রেজিস্টার অফিসে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় পুরাতন সাব রেজিস্ট্রি অফিসের ভিতরের তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বাথরুম থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগের মধ্যে ৪টি ককটেল সদৃশ্য বস্তু পাওয়া যায়। পরবর্তীতে পাশে আরেকটি কাপড়ের ব্যাগের ভিতর থেকে একটি রিভলবার পাওয়া যায়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল সাদৃশ্য বস্তু সদরপুর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়।  

এ ব্যাপারে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার তদন্ত না করে কিছু বলা যাবেনা। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও ককটেল সাদৃশ্য বস্তু থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওন শরীফ বলেন, পুরাতন সাব রেজিস্টার অফিসের ভিতরের পরিত্যাক্ত বাথরুম থেকে একটি ব্যাগের মধ্যে ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া যায়, পাশে আরেকটি কাপড়ের ব্যাগে রিভলবার পাওয়া যায়। বিষয়টি তদন্তাধীন।