২ দফা বেড়ে কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৬ হাজার

টানা ২ দফা বেড়ে দেশের বাজারে সোনার দাম কমেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার সোনার সঙ্গে রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।