রংপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইনস সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের দুজনকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী গতকাল বিকেলে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
আটকরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে।