ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনা যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল হাসান আজাদ নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার নাটিমা-মহেশপুর সড়কের হিদের গাড়ি মাঠ এলাকায় রবিবার (১১ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান আজাদ (২০) একই উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেল যোগে আজাদ হোসেন নাটিমা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।পথে হিদের গাড়ি মাঠ সংলগ্ন বরফকলের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক রাকিবুল হাসান আজাদ নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।