ম্যানইউর হার

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে হেরে এ মৌসুমে কোনো শিরোপা জয়ের ন্যূনতম সম্ভাবনাটাও খুইয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের গৌরবময় সময়টা এখন অতীত, একেকটা মৌসুম যেন হতাশায় ভারী হয়ে ওঠা একেকটা বোঝা। এত সব খারাপ সময়ের মধ্যেও ২০২৫-২৬ মৌসুমটা যেন লজ্জার সবচেয়ে বড় অধ্যায়।

ব্রাইটনের কাছে এফএ কাপের ম্যাচটা ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলে হেরেছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি দল সরাসরি খেলে এফএ কাপের তৃতীয় রাউন্ডে, এরপর নকআউট এ প্রতিযোগিতায় এগিয়ে যায় জয়ীরাই। প্রথম ম্যাচে ম্যানইউ ধরাশায়ী ব্রাইটনের কাছে। ১২ মিনিটে ব্রায়ান গ্রুদার গোলে এগিয়ে যায় বোল্টন, ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানইউরই একাডেমি থেকে উঠে এসে রেড ডেভিলদের হয়ে সাত মৌসুম খেলা ড্যানি ওয়েলবেক। ৮৫ মিনিটে এক গোল শোধ করেছেন বেনজামিন সেসকো।