মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহানকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১২ জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে বিজেএমসির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদারকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সূত্র: বাসস