জেদ্দায় জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছাড়াও সংগঠনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া ‎মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎ অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশ নেন।

সৌদি আরব জাসাস-এর আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির  যূগ্ন আহব্বয়ক মঈন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ওলামা দলের সভাপতি মৌলানা আসহাব উদ্দিন, জাসাস-এর সিনিয়র যূগ্ন আহব্বয়ক আব্দুল গফুর, জাসাস-এর যূগ্ন আহব্বয়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সদস্য মামুনুর রহমান, ‎স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিছ সরকার উজ্জ্বল, যুবদলের সহসভাপতি শাহজাহান সাজু, যুবদল নেতা আনোয়ার হোসেন রাজু।

‎​সভায় বক্তারা জাসাসের গৌরবময় ইতিহাস এবং পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে দেশীয় সংস্কৃতি লালনে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা স্মরণ করেন।

‎অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষ দোয়া মাহফিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।