ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ করা হয়েছে।
নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের পূর্বেই বিভিন্ন স্থানে দলীয় প্রতীক সহ পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করার অপরাধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭ (ক) ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ জারী করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ মো. আমিনুল ইসলাম।
আগামী বুধবার ১৪ (জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে সিভিল জজ আদালত।
উক্ত বিষয়ে আব্দুল্লাহ আল কায়েস এর সাথে কথা হলে তিনি বলেন,পরিচিতির লক্ষ্যে দীর্ঘদিন আগে আমরা পোস্টার লাগিয়েছিলাম, সরকারি নির্দেশনা পাওয়ার পর পরই আমরা সেগুলো অপসারণ করেছি। কিছু পোস্টার আমাদের অগোচরে হয়তো রয়ে গেছে, এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে নোটিশ পেয়েছি নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদান করবো।