কুয়েটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিআর্ক প্রোগ্রামের মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর পৌঁনে ১টা থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবছর ভর্তি পরীক্ষায় মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ৩ ঘণ্টা-ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও বুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ ও আসন সংখ্যা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) (রোল নম্বর ১০০০১-১৬২২২ পর্যন্ত মোট ৬২২২জন), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (রোল নম্বর ২০০০১-২৫৪৯১ পর্যন্ত মোট ৫৪৯১জন)। 

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী admission.kuet.ac.bd পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে admission@kuet.ac.bd-তে ই-মেইল করা যাবে।