চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দীনের হাতে পুষ্পমাল্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দীন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. বেলাল উদ্দীন মুন্না।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। প্রধার বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দীন শাহীন, ফটিকছড়ি পৌর বিএনপির আহব মোবারক হোসেন কাঞ্চন।
এছাড়াও অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, প্রতিনিধি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে এবং ফটিকছড়িতে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ছাত্রসমাজের আন্দোলন বেগবান হবে।
পরে ছাত্রদলে যোগ দেয়া নেতৃবৃন্দকে পুষ্পার্ঘ দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।