ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলা, তিনজন গুলিবিদ্ধ, একজন আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল চুরখাঁহাট এলাকায় সিএনজি অটোরিকশাযোগে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শওকত, হাসেম, জামাল নামে চুঁরখাহাট এলাকার ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর একজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ নভেম্বর) রাতে চুরখাঁহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্ত চুরখাঁহাট এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে সেখানে থাকা ৩ পথচারী গুলিবিদ্ধ হন। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে সুয়াবিল ইউনিয়নের বৈদ্যরহাট এলাকা থেকে মোহাম্মদ জাবেদ নামে একজনকে আটক করেন। এ ঘটনায় কারা জড়িত, কী কারণে গুলি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

ঘটনার সত্যত্য নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ৷ এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।'

 

 



 

সর্বশেষ সর্বাধিক পঠিত