বয়কট থেকে সরে এসেছে ক্রিকেটাররা, কাল শুক্রবার আবার শুরু হচ্ছে।
রাতে গুলশানে বিসিবির কার্যালয়ে বিসিবি পরিচালক, কোয়াব সদস্য ও ফ্র্যান্জাইজি মালিকদের সংগে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বিপিএলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু জানান, বডিলি শিফট হয়ে যাচ্ছে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো। বৃহস্পতিবারের স্হগিত দুম্যাচ হবে শুক্রবার। শুক্রবারের দুম্যাচ হবে শনিবার। শনিবারের দুম্যাচ হবে রবিবার।
একদিব বিশ্রাম দিয়ে মংগলবার হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১। পরদিন কোয়ালিফয়ার ২ এবং ২৩ জানুয়ারি হবে ফাইনাল।
ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না, এ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। পরিচালক হিসেবে তাঁর পদত্যাগের জন্য আজ দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি তা করেননি।
বিকেলে বিসিবি তাঁকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সংগঠনটি জানায় নাজমুলকে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবি মানতে রাজি হয়নি সেই দাবি।
এক নজরে পরিবর্তিত সূচি
১৬ জানুয়ারি, শুক্রবার
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ২টা
- সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি, শনিবার
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস — দুপুর ১টা
- চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৬টা
১৮ জানুয়ারি, রবিবার
- রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ১টা
- চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস — সন্ধ্যা ৬টা
২০ জানুয়ারি, মঙ্গলবার
- এলিমিনেটর ম্যাচ — দুপুর ১টা
- প্রথম কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি, বুধবার
- দ্বিতীয় কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি, শুক্রবার
- ফাইনাল — সন্ধ্যা ৭টা