শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী আটক

মাদারীপুরের শিবচরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ওই এলাকার আবুল হোসেন মৃধার স্ত্রী।

শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে।