পাখির সেই অভয়াশ্রম রক্ষায় আইনি নোটিস

পাবনার বেড়া উপজেলার পাখিবন্ধু আকাশকলি দাসের অভয়াশ্রম রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পাবনার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ১০টি সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের আইনি নোটিস দিয়েছে ল-ইয়ারস সোসাইটি ফর ল নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির পক্ষে এ নোটিস দেন সুপ্রীম কোর্টের আইনজীবী জালাল উদ্দিন উজ্জ্বল।

নোটিসে বলা হয়, পাবনার বেড়া উপজেলার কৈটলা গ্রামে কাগেশ্বরী নদীর পাড়ে দুই ভাইবোন আকাশকলি ও ঝর্ণা দাস তাদের ছয় বিঘার বসতবাড়িতে ৬০ বছর ধরে দেশীয় ও অতিথি পাখিদের জন্য বিভিন্ন রকমের গাছ-গাছালি রোপণ করেন। ২০২৫ সালে আকাশকলি দাস মারা গেলে সম্প্রতি গাছ কেটে ও অবকাঠামো নির্মাণ করে সেই অভয়াশ্রম ধ্বংস করা হচ্ছে।