দক্ষিণ কোরিয়ার আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ে বলা হয়েছে, তিনি মার্শাল ল জারি করার ব্যর্থ চেষ্টার পর জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হতে বাধা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলায় ইউনের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে।
আদালতের বক্তব্যে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে মার্শাল ল ঘোষণা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া, সরকারি নথি জাল করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
যে জরুরি আইন জারির চেষ্টা করার পর ক্ষমতাচ্যুত হন, তার বিরুদ্ধে এটি প্রথম আদালতের রায়। তবে সাবেক প্রেসিডেন্টের পক্ষকে উচ্চ আদালতে আপিল করার সুযোগও রয়েছে।