কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি সভাপতির কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।
জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুহান্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোক জানান। বিএনপির মহাসচিব আলমগীর নুরুল মিল্লাতের বিধেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুলিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি নুরুল মিল্লাত মিয়া। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। বাদ আসর কুলিয়াচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা শেষে পূর্ব গাইলকাটা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ কিশোরগঞ্জ জেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী তার বাড়িতে আসেন। তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।