কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মোড়সহ উপজেলার মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী, জাঙ্গালিয়া, বক্তারপুর, তুমলিয়া ও নাগরী ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি শুরু হয়। সোমবার রাত পর্যন্ত এ কর্মসূচি চলবে।
অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, সাবেক সহসভাপতি ইনজামুল হক জাকির, সাবেক সহসাংগঠনিক সম্পাদক পনির খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম রনি ও সদস্যসচিব রাশিদুল হাসান রিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব ইমরান হোসেন সৈকত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাপ্পু মীর, সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত ও সদস্যসচিব হিমেল খান কর্মসূচিতে অংশ নেন।
জাঙ্গালিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন নুহু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, বক্তারপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম, মোক্তারপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, জামালপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান, বাহাদুরসাদীতে সভাপতি এস এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, তুমলিয়ায় সভাপতি সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ আকন্দ এবং নাগরীতে সভাপতি রহিম সরকারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পথসভা ও প্রতিবাদ মিছিল করেন।