প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অন্যতম পুরোধা বলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।
তিনি বলেন, বেগম খালেদ জিয়া সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। নির্যাতনেও দমে যাননি। তার শূন্যতা বাংলাদেশের মানুষ অনুভব করেন। বাংলাদেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন ছিল।
রামগোবিন্দেরগাঁও জামে মসজিদের সভাপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, স্থানীয় মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের ইমামরা।