ময়মনসিংহের ত্রিশারে জাতীয়তাবাদী ওলামা দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে মৌলভী শাহাদাত হোসেন শামীমকে আহ্বায়ক ও মাওলানা ইয়াছিন আরাফাতকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ত্রিশাল উপজেলা ওলামা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
যৌথ সাক্ষরে অনুমোদন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান ও সদস্যসচিব মাওলানা আরিফ রব্বানী।
আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী মোহাম্মদ মাওলানা আতিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা নুর হোসাইন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইলিয়াস মাস্টার ও মৌলভী মো. হাসমত আলী মিন্টুকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত আহ্বায়ক মৌলভী শাহাদাত হোসেন শামীম বলেন, ত্রিশাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুল ওয়াদুদ সরকারের সন্তান হিসেবে দল যখন আমাকে মূল্যায়ন করেছে; সেক্ষেত্রে আমার ওপর ন্যস্ত সকল দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করব। পাশাপাশি ত্রিশাল উপজেলা ওলামা দলের কমিটি অনুমোদন করায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে কৃতজ্ঞতা জানাই।